বাংলাদেশ ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকায় ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট চালু, জ্বালানি বিতরণে আসছে ডিজিটাল শৃঙ্খলা

  • বাণিজ্য ডেস্ক
  • প্রকাশিত: ০৪:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) আওতায় পরিচালিত এই উদ্যোগটি প্রাথমিকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে চালু করা হয়েছে।

বর্তমানে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য পরীক্ষামূলকভাবে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যমান ম্যানুয়াল ব্যবস্থার কারণে জ্বালানি বিতরণে বিলম্ব, দীর্ঘ লাইন এবং অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মতো সমস্যা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে জ্বালানি নেওয়ায় কৃত্রিম সংকটও দেখা দিচ্ছে। এসব সমস্যা সমাধানে ‘ফুয়েল পাস’ অ্যাপ একটি ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে।

এই অ্যাপের মাধ্যমে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত বরাদ্দ কিউআর কোডের মাধ্যমে যাচাই করা হবে। বিআরটিএ’র কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকায় পুরো প্রক্রিয়াটি রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় থাকবে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে।

স্মার্টফোন না থাকলেও ব্যবহারকারীরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। ফিলিং স্টেশনগুলো ডিজিটালভাবে বরাদ্দ এন্ট্রি দিয়ে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি সরবরাহ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি খাতে অনিয়ম ও অপচয় কমবে, সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং সংকটকালেও কার্যকরভাবে জ্বালানি ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

ঢাকায় ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট চালু, জ্বালানি বিতরণে আসছে ডিজিটাল শৃঙ্খলা

প্রকাশিত: ০৪:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬