রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৬:২৬
শিরোনাম
● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর

চবি প্রতিনিধি
চবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৫১
শেয়ার: mail
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর

‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি সংসদের (চবিআস) আয়োজনে বিশেষ কবিতা পাঠের আসর ‘কবিতায় মুক্তির পাঠ’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিন। এতে সভাপতিত্ব করেন চবিআসের সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুমিন বলেন, ‘সাহিত্য নিয়ে যারা কাজ করেন, তাঁরা নিঃসন্দেহে খুব উচ্চমনের বা ভালো মনের মানুষ। তাঁদের সঙ্গে থাকতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার।’

সভাপতির বক্তব্যে মোমতাহিনুল ইসলাম হাসনাত বলেন, ‘কবিতা হলো প্রতিবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। এ জন্যই চবিআস কবিতার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে।’ এ সময় তিনি সবাইকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবিআসের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবারই উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর

বিস্তারিত কমেন্টে