শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫০:২৭
শিরোনাম
● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী ● করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের স্পিকার ● স্বাভাবিক ইসিজিতেও হৃদরোগের ঝুঁকি শনাক্ত করবে এআই ● পাকিস্তানে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান শাহবাজ শরিফের ● ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল জুলাই গণঅভ্যুত্থান: সংস্কৃতিমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:২১
শেয়ার: mail
পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের

প্রতিরক্ষা, নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও পাকিস্তান। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

আলোচনায় সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন দুই দেশের নেতারা। পাশাপাশি সংসদীয় প্রতিনিধিদলের সফর ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তাঁরা।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি নৌ-যোগাযোগ স্থাপনের পক্ষেও মত দেন তিনি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংসদীয় প্রতিনিধিদলের নিয়মিত বিনিময়, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে পারে।

বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন। বাংলাদেশের কোনো জাতীয় সংসদের স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফরকালে প্রেসিডেন্ট জারদারি দুই দেশের অভিন্ন ইতিহাস ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের কথা জানান।

বাংলাদেশি প্রতিনিধিদলে কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। তাঁরা পাকিস্তানি সংসদ সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। সফররত প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক নৈকট্যের কথা তুলে ধরেন।

বৈঠকগুলোতে সংসদীয় সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদন অনুযায়ী, স্পিকারের এই সফরকে দুই দেশের প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের

বিস্তারিত কমেন্টে