শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২৫:০৫
শিরোনাম
● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● ৩৮ বছর বয়সেই মারা গেলেন রেসলার তারকা ব্রনসন রিড ● মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির ● চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু ● ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩ এলাকায় মিলবে গন্ধর্বপুরের বিশুদ্ধ পানি ● কেরানীগঞ্জে কৃষিজমি দখল ও ভরাটের অভিযোগ, মধু সিটির বিরুদ্ধে ক্ষোভ ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন

মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির

রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি
রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৫
শেয়ার: mail
মেম্বার পদে নমিনেশন  পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪ নং ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহাদেব চন্দ্র মেম্বার পদে দলীয় নমিনেশন পাওয়ার দাবি করেছেন। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে ইউপি সদস্য (মেম্বার) পদে মনোনয়ন দিয়েছেন।

​তবে মহাদেব চন্দ্রের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। তিনি জানান, দলীয়ভাবে এভাবে কাউকে মেম্বার পদে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই।

​মোঃ সিদ্দিকুর রহমান স্পষ্ট করেন, “কোন ওয়ার্ডে কে কে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, মূলত সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা বা তথ্য সংগ্রহের জন্যই আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ও তালিকা চেয়েছি। এটি কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক মনোনয়ন নয়।

এই বিষয়ে অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি জানিনা, তবে শুনছি কোন এক ভিডিও বার্তায় মহাদেব চন্দ্র বর্মন বলেছেন, যে ইউনিয়ন বিএনপি তাকে নমিনেশন দিয়েছেন তবে সেটি পুরোই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমরা কেউ তাকে নমিনেশন দেই নি আর আমরা নমিনেশন দেওয়ার বা কে?

​স্থানীয় রাজনীতিতে এই পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে ইতোমধ্যেই ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মেম্বার পদে নমিনেশন পাওয়ার দাবি মহাদেব চন্দ্রের, অস্বীকার ইউনিয়ন বিএনপির

বিস্তারিত কমেন্টে