বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৮:৪৮
শিরোনাম
● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ● পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, কোন গ্রেডে কত মজুরি? ● চুয়াডাঙ্গায় ছাত্রদলের গণমিছিল ● হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, ৮ দফা দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ● বর্ণাঢ্য আয়োজনে ছয়শ্রী রাস উৎসবে মাতলেন মণিপুরীরা ● এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ● গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর ● নতুন এনআইডি করতে যেভাবে আবেদন করবেন, যেসব কাগজপত্র লাগবে ● পাবনায় গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ● নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা ● সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা

নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১১
শেয়ার: mail
নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে এটি আয়োজন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়েছে। এতে সাংবাদিক আইনজীবী রাজনীতিক ব্যক্তিত্ব ছাত্র ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অধিকার নোয়াখালী শাখার সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান বৈশাখী টেলিভিশন, সাইফুল্লাহ কামরুল সময় টিভি, আব্দুর রহিম বাবুল এসএটিভি, মাহবুবুর রহমান প্রথম আলো, তাজুল ইসলাম মানিক এটিএন বাংলা, মোজাম্মেল হোসেন কালবেলা, এসএম রিজোয়ান ডেইলি প্রাইভেট ডিডেকটিভ, জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুজ জাহের হারুন, এডভোকেট মোঃ সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার,নোয়াখালী শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, যুবশক্তির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, ডিপেন্ডার মনিরুজ্জামান মনিরসহ আরো অনেকে।

পরবর্তীতে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আমার দেশ নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকারের ডিফেন্ডার আজাদ ভূঁইয়া।

এতে সংহতি জানান নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি এডভোকেট বিইউএম কামরুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমান, এডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, এডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মোঃ জাফর উল্লাহ, এডভোকেট মোরশেদ আলম নিপু, এডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া, সাংবাদিক আলাউদ্দিন শিবলু চ্যানেল আই, জুয়েল রানা লিটন নয়া সকাল, দিদারুল আলম ভোরের দর্পণ,

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ কার্যকর করা এবং ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে অধিকার এর মানববন্ধন ও আলোচনা

বিস্তারিত কমেন্টে