বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৬:১০
শিরোনাম
● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ● তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ● গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠান ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ● সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ● তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ● গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠান ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ● সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:০৯
শেয়ার: mail
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় যা চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো— বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিট ভেদে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ফি আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে:

‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘বি’ ইউনিট (কলা ও আইন): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ): মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

‘ই’ ইউনিট (চারুকলা): মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৫০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁদের আবেদন বাতিল বলে গণ্য হবে।

আগামী বছরের জানুয়ারিতে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী— ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

বিস্তারিত কমেন্টে