বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৭:৫৩
শিরোনাম
● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলার ৯৫ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলারে দাঁড়ায়।

এর আগে, গত ২১ নভেম্বর স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে সব মিলিয়ে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। গত মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ পান না। অন্যদিকে সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ে। এতে স্বর্ণের চাহিদা ও দামের ওপর চাপ তৈরি হয়।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনা ৯৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানোর সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে থাকায় কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হতে পারে। তবে ভবিষ্যতে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে নতুন অর্থনৈতিক তথ্যের ওপর।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। প্রকাশিত তথ্য ফেডের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে নতুন ইঙ্গিত দিতে পারে।

ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যানের মতে, গত সপ্তাহে ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করেছেন। সেই চাপ কিছুটা কমলেও সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের দামে নিম্নমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ ডলার ২৩ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে।

সূত্র: রয়টার্স

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

বিস্তারিত কমেন্টে