মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৯:১৬
শিরোনাম
● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা

সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন

মোঃ দুলাল মিয়া, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মোঃ দুলাল মিয়া, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২৩
শেয়ার: mail
সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক  ১৯ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন, চুরি মামলায় ২ জন, মাদকসেবী ১০ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জয়নাল আবেদীন ওরফে মানিক (৪৫), শাহ আলম (৪৫) ও সাইদুর রহমান জনি (৩৬)। বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ আনারুল ইসলাম (৩৮)।

চুরি মামলায় গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবজাল হোসেন (২৮) ও মোঃ লেলিন (২৮)। ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ সোহেল (৩৪)।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীর (৩২) এবং মাদকসেবী হিসেবে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক সংগঠনে পদ-পদবি ও সংশ্লিষ্টতার তথ্যও পুলিশি নথিতে উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডাকাতি মামলার আসামি মোঃ সোহেলকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন

বিস্তারিত কমেন্টে