বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩৭:১১
শিরোনাম
● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● চাটমোহরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ● বাগমারায় যুবদলের দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১৭
শেয়ার: mail
২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

কানাডায় বসবাসরত অভিবাসনপ্রত্যাশীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থায়ী বসবাসের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় থাকা নির্দিষ্ট আবেদনকারীদের অনিশ্চয়তা দূর করতেই এ উদ্যোগ।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, বিশেষ এ উদ্যোগের আওতায় দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। কর্মসূচিটি শুধু ২০২৭ সালের জন্য নির্ধারিত এবং নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।

কর্মজীবীদের জন্য ১ লাখ স্থায়ী বসবাসের সুযোগ

প্রথম শ্রেণিতে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে।

বিশেষ করে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মী এবং কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ সুযোগ পেতে পারেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।

মানবিক ও পারিবারিক বিবেচনায় আরও ১ লাখ সুযোগ

দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচির অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যাঁদের আবেদন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের স্থায়ী বসবাসের পথের অবশিষ্ট আবেদনগুলো নিষ্পত্তি করে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদিত সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে বিশেষ উদ্যোগ

কানাডার ২০২৭ সালের নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাসরত, কর্মরত এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।

তবে এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। একইভাবে সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও নয়। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকেই আবেদন করা অথবা ঘোষিত যোগ্যতার আওতায় থাকা ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য এ অতিরিক্ত সুযোগ রাখা হচ্ছে।

যোগ্য আবেদনকারীদের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না; সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় তাঁদের আবেদন বিবেচনা করা হবে। দীর্ঘদিন ধরে কানাডায় কাজ করে নিজেদের জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা বহু অভিবাসী পরিবারের জন্য এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

বিস্তারিত কমেন্টে