বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১৭:১১
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

সমুদ্রে নয়, যান্ত্রিক দুই হাতেই আকাশ থেকে ধরা হলো স্পেসএক্সের স্টারশিপ রকেট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
সমুদ্রে নয়, যান্ত্রিক দুই হাতেই আকাশ থেকে ধরা হলো স্পেসএক্সের স্টারশিপ রকেট

ছবি: সংগৃহীত

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় সমুদ্রে অবতরণের পরিবর্তে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল দুটি যান্ত্রিক বাহুর সাহায্যে স্টারশিপ রকেটকে ধরে ফেলেছে স্পেসএক্স। কক্ষপথ থেকে ফিরে আসা রকেটকে এভাবে যান্ত্রিক বাহুর মাধ্যমে ধরে রাখার প্রযুক্তি মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটটি প্রায় ২২ ঘণ্টার মহাকাশযাত্রা শেষে টেক্সাসের স্টারবেসে ফিরে আসে। এ যাত্রায় রকেটটি মহাকাশে ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে।

মহাকাশযাত্রা শেষে পৃথিবীতে ফেরার সময় আগের পরীক্ষাগুলোর মতো সমুদ্রে অবতরণ করেনি রকেটটি। বরং নিয়ন্ত্রিতভাবে উল্লম্ব অবস্থায় উৎক্ষেপণ টাওয়ারের দিকে এগিয়ে যায়। এ সময় টাওয়ারে স্থাপিত বিশাল দুটি যান্ত্রিক বাহু রকেটটিকে মাঝআকাশে ধরে ফেলে।

স্পেসএক্সের তৈরি এই বিশেষ ব্যবস্থার নাম ‘মেকাজিলা’ (Mechazilla)। এর মাধ্যমে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু ব্যবহার করে রকেটকে নিরাপদে ধরে রাখার প্রযুক্তি বাস্তবে প্রয়োগ করা হয়েছে।

এই প্রযুক্তির অন্যতম লক্ষ্য হলো রকেটের বিভিন্ন অংশ পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা। প্রচলিত পদ্ধতিতে রকেটের অংশ সমুদ্রে অবতরণ করিয়ে উদ্ধারের পরিবর্তে উৎক্ষেপণ টাওয়ারেই ধরে রাখা গেলে সময় ও ব্যয় দুটোই কমানোর সুযোগ তৈরি হবে।

মহাকাশযাত্রার খরচ কমানো, দ্রুত রকেট পুনরায় প্রস্তুত করা এবং ভবিষ্যতে নিয়মিত মহাকাশ অভিযান পরিচালনার ক্ষেত্রে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সমুদ্রে নয়, যান্ত্রিক দুই হাতেই আকাশ থেকে ধরা হলো স্পেসএক্সের স্টারশিপ রকেট

বিস্তারিত কমেন্টে