বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০৯:০৭
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ০০৭ চরিত্রে দেখা যাবে ‘ব্যাটম্যান’ তারকাকে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৭
শেয়ার: mail
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ০০৭ চরিত্রে দেখা যাবে ‘ব্যাটম্যান’ তারকাকে

জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও পরিচালক ডেনিস ভিলেনুভ নতুন ০০৭ হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বলে জানিয়েছে ভ্যারাইটি।

‘দ্য ব্যাটম্যান’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত প্যাটিনসন এবার পর্দায় তুলে ধরবেন বিশ্বের অন্যতম জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে। নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলেনুভ।

নতুন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড সিনেমার ইতিহাসের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭ হওয়ার দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। এই সুযোগের জন্য পরিচালক ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। চরিত্রটি তাঁর স্বপ্নপূরণের মতো বলেও উল্লেখ করেন এই অভিনেতা।

পরিচালক ডেনিস ভিলেনুভ বলেন, অসাধারণ প্রতিভাবান অনেক অভিনেতা এই যাত্রায় যুক্ত ছিলেন। তবে একজনকেই ০০৭ হিসেবে বেছে নেওয়া সম্ভব। রবার্ট প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে পেয়ে তিনি আনন্দিত। তাঁর মতে, প্যাটিনসনের মধ্যে বন্ড চরিত্রের চিরায়ত বৈশিষ্ট্যের পাশাপাশি রয়েছে সম্পূর্ণ নতুন এক অভিনয়ধারা।

নতুন বন্ড সিনেমাটি প্রযোজনা করছেন ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম নির্মাতা অ্যামি প্যাসকেল এবং ‘হ্যারি পটার’ সিরিজের প্রযোজক ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া লাপোয়েন্তে। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট।

এর আগে পাঁচটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে তাঁর বন্ড-যাত্রা শুরু হয়। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এই চরিত্রে তাঁর শেষ সিনেমা। ওই সিনেমার শেষে বিশ্বকে একটি গোপন সন্ত্রাসী সংগঠনের হাত থেকে রক্ষা করতে আত্মত্যাগ করেন বন্ড।

এরপর থেকেই নতুন জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। সম্ভাব্য তালিকায় ছিলেন জ্যাক লোডেন, ক্যালাম টার্নার, জ্যাকব এলর্ডি, জশ ও’কনর, টম ফ্রান্সিস, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন ও হ্যারি স্টাইলস। এমনকি নিকোলাস হোল্টের নামও আলোচনায় আসে।

প্যাটিনসনকে বেছে নেওয়ার পেছনে তাঁর সাম্প্রতিক বক্স অফিস সাফল্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য ড্রামা’ সিনেমাটি বিশ্বব্যাপী ১৩ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে। অন্যদিকে ‘প্রাইমটাইম’ সিনেমাটি আয় করেছে ৬ কোটি ১০ লাখ ডলার। এ ছাড়া ‘দ্য ওডিসি’ সিনেমায় অ্যান্টিনাস চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে প্যাটিনসনের। ২০২২ সালে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২৮ সালে এই সিনেমার পরবর্তী কিস্তিতেও তাঁকে দেখা যাওয়ার কথা রয়েছে।

নতুন জেমস বন্ড হিসেবে প্যাটিনসনকে স্বাগত জানিয়ে প্রযোজক অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান বলেন, অভিনয়ে নির্ভীকতা, নিজেকে নিয়ে রসবোধ এবং বারবার নতুনভাবে নিজেকে উপস্থাপনের অসাধারণ ক্ষমতা রয়েছে তাঁর। এসব গুণ তাঁকে বর্তমান সময়ের জন্য উপযুক্ত জেমস বন্ড করে তুলেছে।

সূত্র: ভ্যারাইটি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ০০৭ চরিত্রে দেখা যাবে ‘ব্যাটম্যান’ তারকাকে

বিস্তারিত কমেন্টে