বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৩৮
শিরোনাম
● নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ ● কসবা ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার পণ্য জব্দ ● ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া ● মাধবপুরে ডাক বিভাগের গাড়ি-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ● জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ ● কসবা ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার পণ্য জব্দ ● ববির কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আশা-সামিয়া ● মাধবপুরে ডাক বিভাগের গাড়ি-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ● জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ

আবু রায়হান সরকার, নোয়াখালী জেলা প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় পুলিশ।

নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত।

গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্যালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা বলেন, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা।

মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।

নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল মাটিচাপা মরদেহ

বিস্তারিত কমেন্টে