বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৫:৪৪
শিরোনাম
● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল ● পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ● কপ-৩১ জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে তুরস্কে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ● জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল ● পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ● কপ-৩১ জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে তুরস্কে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ● জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা জয়বাংলা স্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাই গ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময় অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, অফিসের কর্মচারীসহ স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের আরেকটি দল গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ

বিস্তারিত কমেন্টে