বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৬:১৮
শিরোনাম
● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল ● পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ● কপ-৩১ জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে তুরস্কে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ● জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল ● পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা স্লোগান দিয়ে আগুন দেওয়ার অভিযোগ ● কপ-৩১ জলবায়ু সম্মেলনের সংবাদ সংগ্রহে তুরস্কে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ● জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল

নাহিদ, ঢাবি প্রতিনিধি
নাহিদ, ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:১১
শেয়ার: mail
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল

১০ নভেম্বর (মঙ্গলবার) নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনানের নেতৃত্বে ছাত্রদলের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

দুপুর থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিকেলে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান বলেন, ছাত্রলীগের কোনো ধরনের অরাজকতা, নাশকতা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও মোঃ সুমন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ মানিক ভুঁইয়া, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সহধর্মবিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ মারজুক সাকিব, বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাদবর প্রমুখ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের অবস্থান ও বিক্ষোভ মিছিল

বিস্তারিত কমেন্টে