চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহটির পাশে নীল রঙের একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু