মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৯:৫৭
শিরোনাম
● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা ● যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ

কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়াসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ লাখ ৬৮ হাজার ৩৪০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে গরু, শাড়ি, শাল, গাঁজা, মদ, ওষুধ ও মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল।

সোমবার (৯ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবা, মাদলা ও খাদালা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, ক্লোপ-জি ক্রিম, ফুসকা, জর্জেট শাড়ি, কাশ্মীরি শাল, বাসমতি চাল, মেহেদি, ওজন বৃদ্ধির ওষুধ, আমুল কুল, চুলের ওষুধ, গাঁজা, মদ ও মোটরসাইকেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৬৮ হাজার ৩৪০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় অভিযানগুলো পরিচালিত হয়।

ব্যাটালিয়ন সূত্র আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধভাবে পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।

এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে