সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩৬:৪৮
শিরোনাম
● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● ইবির সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ● কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা

চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১০
শেয়ার: mail
চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল।

এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার নিয়ে যায়।

পরে হিসাব করে জানা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুত রয়েছে ৪০০ বস্তা। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

বিস্তারিত কমেন্টে