সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২২:২০
শিরোনাম
● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের ● হাল্ট প্রাইজ কুবির ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন ● অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন ● ইবিতে শ্রী শ্রী শ্যামাকালী পূজা উদযাপন ● বিয়ের প্রলোভনে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ ● টিএসসিতে ককটেল নিক্ষেপের অভিযোগ, যুবলীগের দুই নেতা ও ছাত্রলীগের এক কর্মী আটক ● বেরোবিতে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উদ্বোধন ● পূজা-অর্চনা ও আরতিতে কুবিতে দেবী কালীর আরাধনা ● যশোরে রঞ্জন মণ্ডল হত্যা: পল্লিচিকিৎসক মিঠুনসহ আটক ২ ● চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন ● পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন, সঠিক তথ্য-উপাত্তের ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:১৪
শেয়ার: mail
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী ও সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিভেদ ভুলে, সব মত ও পথের ঊর্ধ্বে উঠে দেশকে রক্ষার জন্য সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে