মেহেদী হাসান রিয়াদ, দেবিদ্বার (কুমিল্লা): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে দেবিদ্বার উপজেলা ও পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার নেতৃত্বে ও সভাপতিত্বে একটি সুশৃঙ্খল ও আনন্দমুখর মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম ও উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দীন।
দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি সোহেল নেয়ামত সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM