শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৬:২৮
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৮
শেয়ার: mail
শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

 

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে ফগার মেশিন দিয়ে মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর নিজস্ব উদ্যোগে ইউনিয়নের শেখপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম চালানো হয়।

ওলি ফকির সৌদি আরবপ্রবাসী। গত এক বছর ধরে তিনি বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৌর সড়কবাতি স্থাপনসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন বলেও জানা গেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মশার উপদ্রব কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বাঁশকান্দি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতি স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। চেয়ারম্যান হিসেবে সরকারি ভাতা গ্রহণ না করে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছা রয়েছে।”

এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকার কথা জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

বিস্তারিত কমেন্টে