শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৫:৫৫
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুষ্কৃতকারীরা!

মাসুম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মাসুম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুষ্কৃতকারীরা!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী শুভেচ্ছা ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলাইমান খান (উজ্জ্বল) এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, ৮ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া পূজা মন্দিরের সামনে এবং ৯ নম্বর ওয়ার্ডের বাখরকাঠি বাসস্ট্যান্ডে লাগানো তাঁর ব্যানার অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাতে ছিঁড়ে ফেলেছেন।

স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে সুলাইমান খান উজ্জ্বল বলেন, এটি অত্যন্ত গর্হিত কাজ। যাঁরাই এটি করুন, কাজটি ঠিক হয়নি। এ ধরনের ঘটনা কাম্য নয়। তিনি জানান, ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুষ্কৃতকারীরা!

বিস্তারিত কমেন্টে