শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৫:৩৪
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৪৯
শেয়ার: mail
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল

 

খুলনায় ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের বেনাপোলে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলফিল্ডের সামনে থেকে ঘুরে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে বেনাপোল পোর্ট থানা জামায়াত কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। তাঁরা লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানা শাখার আমির ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী রেজাউল ইসলাম বলেন, “এ সরকার জনগণের ৭০ শতাংশের গণভোটের রায়কে অস্বীকার করেছে। আমরা গণভোটের রায় বাস্তবায়ন চাই।”

গণমিছিলে উপস্থিত ছিলেন পোর্ট থানা শাখার সেক্রেটারি আব্দুল হামিদ, অফিস সম্পাদক মো. মনিরুজ্জামান, যুব বিভাগের সভাপতি মো. ইমরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান, পুটখালী ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল

বিস্তারিত কমেন্টে