রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৭:২৯
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

লংমার্চ সফল করতে মনিরামপুরের কুয়াদায় জামায়াতের মিছিল

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৯
শেয়ার: mail
লংমার্চ সফল করতে মনিরামপুরের কুয়াদায় জামায়াতের মিছিল

 

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কুয়াদা কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুয়াদা বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলী, সেক্রেটারি আবু বক্কার, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দলমত-নির্বিশেষে দেশের জনগণের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে হবে। তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ, দলীয়করণ রোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা লংমার্চের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

লংমার্চ সফল করতে মনিরামপুরের কুয়াদায় জামায়াতের মিছিল

বিস্তারিত কমেন্টে