মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:০১:২৪
শিরোনাম
● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ ইউএইর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:১৪
শেয়ার: mail
প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ ইউএইর

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং অষ্টম নৌ-প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদর্শনী দুটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।

ইউএই দূতাবাস জানায়, আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দুটি আয়োজন। এসব প্রদর্শনীতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও অগ্রগতি তুলে ধরা হয়।

এতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরাও অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আয়োজন দুটিকে সমৃদ্ধ করবে এবং এগুলোর সাফল্যে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান।

একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা প্রদর্শনীতে আমন্ত্রণ ইউএইর

বিস্তারিত কমেন্টে