রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৬:০৬
শিরোনাম
● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির

ছোট্ট শিশুর আবদারে ইসরাইলে গোলাপি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:১২
শেয়ার: mail
ছোট্ট শিশুর আবদারে ইসরাইলে গোলাপি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

ছোট্ট এক শিশুর আবদারে ইসরাইলে একটি গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ছবি: সংগৃহীত

একটি ভাইরাল ভিডিওতে ছোট্ট এক ইরানি শিশুর আবদারের প্রেক্ষিতে ইসরাইলের দিকে ‘গোলাপি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র দেখিয়ে ক্যাপশন দেওয়া হয়—বিপ্লবী ছোট্ট মেয়েটির অনুরোধে।

চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই শিশু আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মুসাভিকে উদ্দেশ করে ইসরাইলে গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুরোধ জানাচ্ছে। এরপরই সেপাহ সাইবারি নামে একটি চ্যানেল থেকে সংশ্লিষ্ট ছবি প্রকাশ করা হয়।

তবে এই চ্যানেলটি আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, শিশুটির আহ্বানের ৪৮ ঘণ্টার মধ্যেই তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, কিন্তু এ সংক্রান্ত কোনো ফুটেজ প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উপস্থাপন ইরানের একটি প্রচলিত কৌশল, যেখানে সামরিক কর্মকাণ্ডকে ব্যক্তিগত বা আবেগঘন গল্পের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এর মধ্যেই ইসরাইলের হাইফায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ছোট্ট শিশুর আবদারে ইসরাইলে গোলাপি ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

বিস্তারিত কমেন্টে