বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৫২:৫২
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাবার জন্য মেয়ের আকুতি: রুহিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে ডা. মির্জা ফাইজা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫১
শেয়ার: mail
বাবার জন্য মেয়ের আকুতি: রুহিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে ডা. মির্জা ফাইজা

রুহিয়া নিয়ে কোনো চিন্তা নেই: উঠান বৈঠকে ভোটারদের আশ্বস্ত করলেন ডা. মির্জা ফাইজা

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের পক্ষে প্রচারণায় সরব হয়ে উঠেছেন তাঁর কন্যা ডা. মির্জা ফাইজা তাসনিম। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি সরাসরি মাঠে নেমে সাধারণ ভোটার ও বিশেষ করে নারী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী রুহিয়া উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নেন ডা. ফাইজা। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাটি নির্বাচনী আমেজে মুখরিত হয়ে ওঠে।

উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ ও নারী ভোটারদের উদ্দেশে ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন, ঠাকুরগাঁওয়ের মেয়ে হিসেবে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ঠাকুরগাঁওয়ের মানুষের অধিকার ও কল্যাণেই আমাদের মূল পরিচয়। আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে রুহিয়া নিয়ে প্রার্থীর চিন্তার কোনো কারণ নেই।

বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, জেলার বিভিন্ন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কাজ ইতিপূর্বে শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে তা সব জায়গায় পৌঁছাবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে। বাকি কাজগুলো দ্রুত শেষ দেখতে আপনাদের আরও কিছুটা সময় দিতে হবে।

সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উন্নয়নমূলক পদক্ষেপ ও বাবার অতীত সাফল্যের কথা তুলে ধরে ডা. ফাইজা আরও বলেন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, বিমানবন্দর ও ইপিজেডসহ ঠাকুরগাঁওয়ের বড় বড় প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাস্তাঘাটের উন্নয়নের জন্য বড় বাজেট এসেছে। এসব কাজ সফলভাবে শেষ করতে একজন যোগ্য ও প্রদেয় প্রতিনিধিকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।

বাবার ব্যক্তিত্ব ও মেয়রের দায়িত্ব পালনকালীন দক্ষতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, পৌরসভার মেয়র থাকাকালীন তীব্র আর্থিক সংকটের মধ্যেও তিনি ১৬ কোটি টাকার অনুদান সংগ্রহ করে শহরের উন্নয়ন করেছিলেন এবং দায়িত্ব শেষে সাড়ে চার কোটি টাকা তহবিলে রেখে যান। যাঁর ইতিবাচক মানসিকতা ও দক্ষতা অতীতে প্রমাণিত, তিনি নির্বাচিত হলে এলাকার কোনো অভাব থাকবে না।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে আগামী ২৯ অক্টোবর উৎসবমুখর পরিবেশে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাঁর বাবাকে জয়যুক্ত করার আকুল আবেদন জানান।

উক্ত গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাবার জন্য মেয়ের আকুতি: রুহিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে ডা. মির্জা ফাইজা

বিস্তারিত কমেন্টে