বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩১:২৯
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২২
শেয়ার: mail
ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টির নীতি হলো—‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’। বাংলাদেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষের অধিকার সমান ও অভিন্ন। তাই ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সৎকর্মের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে। এ সময় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাসুদেব ধর এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা কাজল দেবসহ কমিটির অন্য নেতারা প্রতিনিধিদলকে স্বাগত জানান। মজিবুর রহমান মঞ্জু কমিটির নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে পূজার অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন তিনি।

মঞ্জু বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এক শ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না। ধর্মের ভিত্তিতে বিভাজন না করে সৎকর্মের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না। যারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করে, তারা দেশ ও জাতির শত্রু।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে কোনো দায়িত্বশীল ব্যক্তির উৎসাহ দেওয়া উচিত নয় উল্লেখ করে মঞ্জু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, দলটির নীতি হলো—‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’। এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাসুদেব ধর এবি পার্টির পক্ষ থেকে জানানো শুভেচ্ছার জবাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি নেতাদের সাফল্য কামনা করেন। পরে এবি পার্টির প্রতিনিধিদল ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, পূজা উদ্‌যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার রায় চৌধুরী, সংস্কৃতি সম্পাদক তাপসী ঘোষ, প্রচার সম্পাদক বিনয় কুমার ঘোষ ও অ্যাডভোকেট পিন্টু কুমার।

মণ্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতারা পূজা দেখতে আসা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাঢ়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির কেন্দ্রীয় শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম এবং রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু

বিস্তারিত কমেন্টে