বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩২:৫৬
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করার আহ্বান জামায়াত নেতাদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করার আহ্বান জামায়াত নেতাদের

দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। তাঁরা বলেছেন, আদর্শিক শিক্ষা, সাংগঠনিক অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে তাঁরা এ কথা বলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, এ সম্মেলন শুধু মিলনমেলা নয়, দেশের সংকটময় সময়ে সম্মিলিতভাবে ভূমিকা রাখার প্রত্যয়।

সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ন্যায়বিচার, সততা ও জনকল্যাণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংগঠন থেকে পাওয়া নীতি-নৈতিকতা ও প্রশিক্ষণ ব্যক্তিজীবনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন দলীয় ঐক্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে দুর্নীতি, চাঁদাবাজি ও রাহাজানি বন্ধ করা সম্ভব হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি সংগঠনের আদর্শে অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি মুমিনুল হক ও মাইমুনুল ইসলাম মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলন সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের অন্য নেতারা। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে কাজ করার আহ্বান জামায়াত নেতাদের

বিস্তারিত কমেন্টে