বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৩:২০
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৭
শেয়ার: mail
ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আশিকুজ্জামান মোল্লা জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।

অন্যদিকে তানিম ওয়াহিদ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ছাত্রশক্তির ঢাকা উত্তরে সভাপতি আশিকুজ্জামান, সম্পাদক তানিম

বিস্তারিত কমেন্টে