বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩২:৫৫
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

ধানের শীষ বিজয়ী হলে এলাকায় উন্নয়নের বরাদ্দ বহুগুণ বাড়বে: অ্যাডভোকেট জুয়েল

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১৫
শেয়ার: mail
ধানের শীষ বিজয়ী হলে এলাকায় উন্নয়নের বরাদ্দ বহুগুণ বাড়বে: অ্যাডভোকেট জুয়েল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছে বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও রাজাগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা ও পথসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন জুয়েল ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হয়। তিনি বলেন, অতীতে জনগণ সঠিক জায়গায় ভোট দেওয়ায় এলাকার প্রতিনিধি সংসদ সদস্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার ফলে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দ এসেছে।

বর্তমান উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিনকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক নেতৃত্ব ও ধানের শীষের প্রার্থী জয়ী হলে এ অঞ্চলে উন্নয়নমূলক বরাদ্দের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ধানের শীষ বিজয়ী হলে এলাকায় উন্নয়নের বরাদ্দ বহুগুণ বাড়বে: অ্যাডভোকেট জুয়েল

বিস্তারিত কমেন্টে