বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২৩:১০
শিরোনাম
● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● ধর্মীয় সমতা নিশ্চিত করতে ব্যর্থ পাকিস্তান ● ভারতে ক্যান্সারের ওষুধের দাম কমছে ৭০ শতাংশ পর্যন্ত ● অনলাইনে আবেদন করলেও মিলবে না ভোটার নিবন্ধন, যা করতে হবে ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● ধর্মীয় সমতা নিশ্চিত করতে ব্যর্থ পাকিস্তান ● ভারতে ক্যান্সারের ওষুধের দাম কমছে ৭০ শতাংশ পর্যন্ত ● অনলাইনে আবেদন করলেও মিলবে না ভোটার নিবন্ধন, যা করতে হবে

নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:১৬
শেয়ার: mail
নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার পুনতাইর এলাকার গারামারা বিল থেকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মরদেহের সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহত শাম্মী আক্তার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। শাম্মী শারীরিক প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হয় শাম্মী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই রাতেই গোবিন্দগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সকালে বাড়ির পাশের গারামারা বিলে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। তিনি বলেন, শিশুটির মরদেহের সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সে শারীরিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলে শাপলা তুলতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাম্মীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে