বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:০৭
শিরোনাম
● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ● রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ● ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ ● আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ● এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি ● বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ● বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ● রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় ● ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ ● আজ কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ ● এবার শীত হবে উষ্ণ, কমবে ব্যাপ্তি ● বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ● বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী

তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪১
শেয়ার: mail
তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। খবর আলজাজিরার।

পিগট বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, প্রতারণা কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি, যা তখন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

বিস্তারিত কমেন্টে