বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২১:১৪
শিরোনাম
● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের

দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর

স্বর্ণ ও হীরা বিক্রির আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের পণ্য চোরাকারবার ও অর্থ পাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মানিলন্ডারিংয়ের সত্যতা যাচাই, চোরাকারবারের উৎস অনুসন্ধান এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আবদুল্লাহ আল মনসুর রিপন, সানাউল ইসলাম টিপু, জাহাঙ্গীর আলম ও মনিরুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান।

আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল আদালতকে বলেন, রিমান্ডের আবেদন মামলার সঙ্গে সাংঘর্ষিক। দিলীপ কুমার আগরওয়ালা একজন সিআইপি এবং সর্বোচ্চ করদাতা। তিনি অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান তিনি।

আরেক আইনজীবী বলেন, দিলীপ আগরওয়ালার অধীনে ৫০ হাজার কর্মচারী কাজ করেন। তাঁর বয়স বিবেচনায় রিমান্ডের আবেদন বাতিল করা উচিত।

তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণপত্রের (এলসি) মাধ্যমে ৩৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকার পণ্য বৈধভাবে আমদানি করেন দিলীপ কুমার আগরওয়ালা। তবে অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে স্থানীয় বাজার থেকে অবৈধ চোরাকারবারের মাধ্যমে আরও ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা মূল্যের স্বর্ণ ও হীরা কেনেন তিনি। এসব পণ্যের ক্রয়সূত্র বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত কমেন্টে