রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৬:৩৮
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

নাসিরনগর ও বুড়িশ্বরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন এনসিপি নেতৃবৃন্দের, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৪১
শেয়ার: mail
নাসিরনগর ও বুড়িশ্বরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন এনসিপি নেতৃবৃন্দের, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

এনসিপি নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক ও জনতা ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. কামরুজ্জামান খান কাইয়ূমের নেতৃত্বে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ সিংহগ্রাম কলেজ-সংলগ্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, চকবাজার সিংহগ্রামের রাধা গোবিন্দ মন্দিরের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, সিংহগ্রাম সাহাজী বাড়ির পূজামণ্ডপ, তিলপাড়ায় শচীন্দ্র সরকারের বাড়ির পূজামণ্ডপ, উত্তর তিলপাড়ায় হরিপদ সরকারের বাড়ির জয় দুর্গা সংঘের পূজামণ্ডপ, নাসিরনগর সদরের দত্ত বাড়ির পূজামণ্ডপ, লোকনাথ মন্দিরের মাতৃকা সংঘ আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ এবং জগন্নাথ মন্দিরের পূজামণ্ডপ।

এ সময় এনসিপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, উৎসবের পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার কথাও জানান তাঁরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির নাসিরনগর উপজেলা শাখার সদস্যসচিব মিজান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মীরু আহমেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইসমাইল আহমেদ শুভ, যুগ্ম সদস্যসচিব সাদ্দাম হোসেন ও উজ্জ্বল মিয়া এবং এনসিপি নেতা এম ডি পিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বছর মোট ১৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এনসিপি নেতৃবৃন্দ জানান, তাঁরা উপজেলার প্রতিটি ইউনিয়নের অধিকসংখ্যক পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগর ও বুড়িশ্বরে ৮ পূজামণ্ডপ পরিদর্শন এনসিপি নেতৃবৃন্দের, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

বিস্তারিত কমেন্টে