বাংলাদেশ ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

হরমুজ ডেডলাইন ঘনিয়ে আসছে, ইরান তরুণদের নিয়ে বিদ্যুৎকেন্দ্রে মানবশৃঙ্খল গড়ার আহ্বান

ছবিঃসংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হরমুজ প্রণালী খুলে দেওয়ার ডেডলাইন দ্রুত ঘনিয়ে আসছে। তেহরান জানানোর পরপরই দেশটির বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর সুরক্ষায় বিশেষ প্রস্তুতি নিতে উদ্যোগ নিয়েছে ইরান।

দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় আজ (৭ এপ্রিল) দুপুর ২টায় দেশজুড়ে তরুণ খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্রের চারপাশে প্রতীকী ‘মানবশৃঙ্খল’ তৈরিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রতি জনসমর্থন প্রদর্শন করা।

ইরানি যুব বিষয়ক উপমন্ত্রী আলিরেজা রহিমি বলেন, তরুণদের প্রস্তাবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এতে দেশের বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববলয় বা মানবশৃঙ্খল তৈরি করা হবে। কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের তরুণদের মানবশৃঙ্খল’।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ নেওয়া ইরান ডেডলাইন না মানলে বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। ২১ মার্চ ট্রাম্প জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী না খোলায় ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো ধ্বংসের হুমকি রয়েছে। এরপর বিভিন্ন সময় ডেডলাইন বাড়ানো হয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ১০ দফার শর্ত অনুযায়ী স্থায়ী সমাধান চেয়েছে। ইতিমধ্যেই ইরান ও ইসরাইলের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াচ্ছে।

উভয় পক্ষের সামরিক প্রস্তুতি, হুমকি এবং মানবশৃঙ্খল গড়ার উদ্যোগ বিশ্ববাসীর নজরকেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
হরমুজ ডেডলাইন ঘনিয়ে আসছে, ইরান তরুণদের নিয়ে বিদ্যুৎকেন্দ্রে মানবশৃঙ্খল গড়ার আহ্বান
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

হরমুজ ডেডলাইন ঘনিয়ে আসছে, ইরান তরুণদের নিয়ে বিদ্যুৎকেন্দ্রে মানবশৃঙ্খল গড়ার আহ্বান

প্রকাশিত: ১১:৪৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬