মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০০:২৯
শিরোনাম
● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ● ইলিশের উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ সরকারের ● প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সীমান্তে নজরদারি জোরদার বিজিবির ● হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান ● শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা ● অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ● আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক ● নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ● ইলিশের উৎপাদন বাড়াতে জোরালো উদ্যোগ সরকারের ● প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী ● আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে সীমান্তে নজরদারি জোরদার বিজিবির ● হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান ● শ্রীলঙ্কা দলে চমক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেন ইশান মালিঙ্গা ● অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ● বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৫১
শেয়ার: mail
নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম

নিরাপত্তা শঙ্কার কারণে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই আজ থেকে ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে গত ৮ অক্টোবর জিয়াউল আহসানের আইনজীবী ট্রাইব্যুনালে দাবি করেন, প্রিজন ভ্যানে করে তাঁকে আনা হলে তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে। ওই দিনই পাল্টা যুক্তি দিয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে হলে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি বিচার করা হোক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ট্রাইব্যুনালে হাজির করা হয়নি জিয়াউল আহসানকে। এ সময় প্রসিকিউশন জানায়, তাঁকে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যা বিচার শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এ মামলায় এ পর্যন্ত ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের দাবি, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তাঁরা।

সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নিরাপত্তা শঙ্কায় আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই হবে বিচার: প্রসিকিউটর তামীম

বিস্তারিত কমেন্টে