আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। এই আদালত প্রবাসীদের যেকোনো ধরনের সংকটে কাজ করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রপ্তানি। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা শ্রমের মূল্য কম পাচ্ছেন। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাঁদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে।
kalprakash.com/IM