বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১০:৫৮
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেওয়া প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে যবিপ্রবির ১৬ জন শিক্ষার্থী রয়েছেন।

বিভিন্ন অনুষদ ও বিভাগের এসব শিক্ষার্থী স্নাতক পর্যায়ে নিজ নিজ বিভাগে অসাধারণ ফলাফল অর্জনের মাধ্যমে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়েছেন। তাঁদের এ সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্বের স্বাক্ষর নয়, বরং যবিপ্রবির একাডেমিক পরিবেশ ও শিক্ষার্থীদের মেধারও প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন যবিপ্রবির ছয় শিক্ষার্থী। তাঁরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল (৩.৯০), নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার (৩.৮৫), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সোবনিল বিশ্বাস (৩.৯৭), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. রায়হান চৌধুরী (৩.৬৯), রসায়ন বিভাগের মো. ইসমাইল (৩.৮২) এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান (৩.৬১)।

২০২০ সালের তালিকায় যবিপ্রবির আরও সাত শিক্ষার্থী জায়গা করে নেন। তাঁরা হলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রমজান আলী (৩.৬৮), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোছা. শামীমা আক্তার (৩.৮১), ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমীন মুন (৩.৮৯), ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তাওহীদ সারোয়ার (৩.৬৩), রসায়ন বিভাগের শোজনী খাতুন (৩.৮৭), ইংরেজি বিভাগের মুক্তা দাস (৩.৬০) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জারিন খান মুন (৩.৯০)।

২০২১ সালেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন যবিপ্রবির আরও তিন শিক্ষার্থী। তাঁরা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিমন্তা রায় (৩.৭৬), অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মো. শারমিন আক্তার (৩.৮৫) এবং ফার্মেসি বিভাগের স্বরূপা বিশ্বাস (৩.৯১)।

একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬ শিক্ষার্থীর এ অর্জন যবিপ্রবির একাডেমিক বৈচিত্র্য ও মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের একটি উল্লেখযোগ্য চিত্র তুলে ধরেছে। প্রকৌশল, বিজ্ঞান, জীববিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাসহ বিভিন্ন শাখার শিক্ষার্থীরা এ স্বীকৃতি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক সক্ষমতার দিকটিও ফুটে উঠেছে।

তিন বছরে ১৬ শিক্ষার্থীর এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। মেধা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার এ ধারাবাহিকতা যবিপ্রবির একাডেমিক অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য

বিস্তারিত কমেন্টে