সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৫৬:২৪
শিরোনাম
● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল

ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:২৪
শেয়ার: mail
ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি

ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি হানিট্র্যাপ অভিযানের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছে গোপন সামুদ্রিক তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল ৩১ বছর বয়সী প্রদীপ মুখার্জিকে ৩ অক্টোবর কোয়েম্বাটোরের নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রণী থেকে গ্রেপ্তার করে।

পশ্চিমবঙ্গের বাসিন্দা মুখার্জি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের সময় তিনি কোয়েম্বাটোরের ওই কেন্দ্রে একটি ব্যবস্থাপনা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিলেন এবং সেখানে প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন।

কর্মকর্তাদের দাবি, কয়েক মাস আগে একজন নারী পাকিস্তানি গোয়েন্দা এজেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই সম্পর্ককে কাজে লাগিয়ে এজেন্টটি কৌশলগত নৌ-সম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কার্যক্রমের কাঠামো সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।

সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের হুমকি তদন্তকারী সিআই সেল মুখার্জির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক ডিজিটাল কার্যকলাপ শনাক্ত করার পর তদন্ত শুরু করে। পরে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি

বিস্তারিত কমেন্টে