বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

বাগেরহাটে অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাট পৌরসভায় তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নিয়ে কোস্টাল সিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্পের আওতায় এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে একটি আধুনিক বাস টার্মিনাল, নতুন মার্কেট ভবন এবং একটি দৃষ্টিনন্দন পৌর পার্ক নির্মাণ।

রবিবার ৫ এপ্রিল সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. ফখরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আক্রাম হোসেন তালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান।

সংলাপে বাগেরহাট পৌরসভার বাসিন্দা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, পৌর কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা প্রস্তাবিত বাস টার্মিনাল, নতুন মার্কেট ও পৌর পার্ক নির্মাণের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনায় আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা, যানজট নিরসন, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং প্রয়োজনে অতিরিক্ত জমি অধিগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা মত দেন, সুপরিকল্পিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাগেরহাট পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল নগরীতে রূপান্তর করা সম্ভব।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বাগেরহাটে অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬