বাংলাদেশ ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দেন জোনায়েদ সাকি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি শনিবার (৪ এপ্রিল) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

রাজধানীর হাতিরপুলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাকি বলেন, “রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য এই পদ ছাড়ছি।”

গত বছরের ৩ নভেম্বর দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি পুনর্নির্বাচিত হন এবং ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, পরে কেবল পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন।

kalprakash.com/SS

শনিবার, ৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি
জনপ্রিয় সংবাদ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত: ০২:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬