বাংলাদেশ ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুদ করা ১,৪৫৮ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পৌরসভার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৪৫ মিনিটে ভাণ্ডারিয়া পৌরসভাধীন ‘খান ভ্যারাইটিস স্টোর’-এর একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গুদাম থেকে ৪৪০ লিটার ডিজেল ও ১,০১৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। জ্বালানি বিক্রির বৈধ কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম পণ্য মজুদ করায় প্রতিষ্ঠানের মালিক এবাদুল খান নিজের দোষ স্বীকার করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা মোতাবেক অভিযুক্ত এবাদুল খানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জব্দকৃত জ্বালানি তেলের বিষয়ে আদালত নির্দেশ দেন, এগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় ডিলারদের কাছে বিক্রয় করতে হবে। সেই প্রেক্ষিতে উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট জব্দকৃত তেল বিক্রয় করা হয়। তেল বিক্রয়লব্ধ মোট ১ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা ৯০ পয়সা এ-চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুদ করা ১,৪৫৮ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ০৭:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬