মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২১:৫৭
শিরোনাম
জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ

সৌদি-তুরস্কের সঙ্গে চুক্তিতে ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: পাকিস্তান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
সৌদি-তুরস্কের সঙ্গে চুক্তিতে ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: পাকিস্তান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্কের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তিতে ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির কারণে ইরানের সঙ্গে ইসলামাবাদের কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক বলেন, নতুন চুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক। এর লক্ষ্য সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এতে কোনো আক্রমণাত্মক বা হস্তক্ষেপমূলক উপাদান নেই বলেও জানান তিনি।

চৌধুরী বলেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশ, জোট বা কৌশলগত অংশীদারের বিরুদ্ধে নয়। বরং পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও আনুষ্ঠানিক রূপ দিয়েছে।

ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তা মনে করি না, একেবারেই না।’

তাঁর ভাষ্য, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহু দশকের। জনগণ, সরকার এবং সামরিক পর্যায়ে এসব সম্পর্ক গড়ে উঠেছে।

নতুন প্রতিরক্ষা চুক্তিটি চীনের সঙ্গে পাকিস্তানের বিদ্যমান সম্পর্কের পরিপূরক বলেও মন্তব্য করেন চৌধুরী। এটি বেইজিং কিংবা অন্য কোনো কৌশলগত অংশীদারের সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশ্যে করা হয়নি বলে জানান তিনি।

কোনো চুক্তিভুক্ত দেশ আক্রান্ত হলে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে—এ বিষয়ে তিনি বলেন, পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতির সামরিক ও কার্যকরী দিকগুলো প্রকাশ্যে জানানো হবে না। প্রয়োজন হলে তিন দেশ পরিস্থিতি যৌথভাবে মূল্যায়ন করে প্রতিক্রিয়ার ধরন নির্ধারণ করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি-তুরস্কের সঙ্গে চুক্তিতে ইরানের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: পাকিস্তান

বিস্তারিত কমেন্টে