সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১২:৪৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

কায়রোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১
শেয়ার: mail
কায়রোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

 

ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ও জাতীয় ঐক্যের প্রশ্নকে সামনে রেখে মিশরের রাজধানী কায়রোতে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধিদল।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দলটির জাতীয় সম্পর্কবিষয়ক কার্যালয়ের প্রধান ও রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

হামাসের প্রতিনিধিরা ফিলিস্তিনি ইসলামিক জিহাদসহ আরও ছয়টি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

আলোচনায় ফিলিস্তিনি আন্দোলনের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে আইনসভা ও জাতীয় পরিষদের নির্বাচন নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে জাতীয় ঐক্য আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে।

বিবৃতি অনুযায়ী, প্রস্তাবিত কৌশলের অন্যতম লক্ষ্য হলো দখলদারিত্ব, বসতি স্থাপন, ইহুদিীকরণ, উচ্ছেদ ও ভূখণ্ড দখলের বিরুদ্ধে অবস্থান জোরদার করা।

এ ছাড়া গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধের অবসান এবং ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সক্ষমতা ও মনোবল জোরদার করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

ফিলিস্তিনি আইনসভা ও জাতীয় পরিষদের নির্বাচন নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের বিষয়টি কায়রোর বৈঠকে গুরুত্ব পাওয়ায় দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণও আলোচনায় এসেছে।

তবে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়সূচি বা অংশগ্রহণের বিষয়ে বৈঠক থেকে বিস্তারিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ঐক্য জোরদার এবং ফিলিস্তিনি জনগণের অভিন্ন স্বার্থে একটি সমন্বিত রাজনৈতিক কৌশল তৈরির লক্ষ্যেই এসব আলোচনা চলছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কায়রোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের বৈঠক

বিস্তারিত কমেন্টে