শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৯:৪৬
শিরোনাম
● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে অপর একটি অভিযানে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ চণ্ডীদার বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ছাড়া সীমান্তের অপর একটি স্থানে বিজিবির আরেকটি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, দুটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় বিজিবির অভিযানে মাদকসহ আটক, ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে