সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৬:৫৫
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মণ্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬
শেয়ার: mail
মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বিল থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামের একটি মৎস্যঘেরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—দারিয়ালা গ্রামের মুস্তাইন শেখের মেয়ে জান্নাতি ওরফে লামিয়া (১১) এবং তার ভাই মুস্তাক শেখের মেয়ে সামিয়া (৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায় ওই দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের দাদি নাসিমা বেগম (৫৫) মৎস্যঘেরের পানিতে সামিয়াকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

এ সময় জান্নাতির সন্ধান না পেয়ে তার বাবা মুস্তাইন শেখ ঘেরের পানিতে নেমে খোঁজ শুরু করেন। পরবর্তীতে পানির গভীর থেকে জান্নাতিকেও উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দুই শিশুকে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, উদ্ধারের অন্তত তিন ঘণ্টা আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনার পর পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল ও প্রশাসন জানিয়েছে, বর্ষা মৌসুমে শিশুদের বিল, পুকুর, খাল ও মৎস্যঘেরের গভীর পানিতে একা যেতে না দেওয়া এবং পানির কাছাকাছি চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে