যশোরের মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে সরকারি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীর ব্যবহারের জন্য বরাদ্দ করা ট্যাব জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। একপর্যায়ে বিএনপি কর্মী হিসেবে পরিচিত হান্নান দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীর কাছ থেকে বরাদ্দ করা একটি ট্যাব জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সরকারি কর্মসূচি বাস্তবায়নের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তথ্য সংগ্রহকারী ও সচেতন মহলের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ব্যবহারের সরঞ্জাম নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত হান্নান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
https://kalprakash.com/sd