বাংলাদেশ ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে এক কৃষকের ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে এ জরিমানা কার্যকর করা হয়। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারার অধীনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার এই জরিমানা প্রদান করেন।

জানা গেছে, ওই এলাকার মোহাম্মদ রিপন মিয়া কৃষি জমি নষ্ট করে অনুমোদন ছাড়া অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এ সংক্রান্ত সংবাদ পেয়ে ইউএনও দিলারা আক্তার ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রিপন মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ইউএনও দিলারা আক্তার সংবাদদাতাকে নিশ্চিত করেন, “কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোন ব্যক্তি আইন অমান্য করে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

অবৈধভাবে কৃষি জমি খনন, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬