শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৮:১৭
শিরোনাম
মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে ভারতে পুতিন বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা তৈরি হবে ডিজিটাল প্রোফাইল, কর ফাঁকি ধরবে এআই মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন পানির চাপ বাড়ায় ১৬ জলকপাট খোলা বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান নবম পে-স্কেলে নতুন ছক আবারও কমল সোনার দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প মোদির সঙ্গে বৈঠকে ভারতে পুতিন বাড়ছে প্রবাসীদের অনলাইন সুবিধা তৈরি হবে ডিজিটাল প্রোফাইল, কর ফাঁকি ধরবে এআই

আইসিসিবিতে শুরু বাপা ফুডপ্রো এক্সপো, অংশ নিচ্ছে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
আইসিসিবিতে শুরু বাপা ফুডপ্রো এক্সপো, অংশ নিচ্ছে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ‘১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’

গতকাল আইসিসিবিতে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (রিমস) যৌথভাবে এ আয়োজন করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীটি আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৭টি দেশের দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জার্মানি, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ।

প্রদর্শনীতে খাদ্য শিল্পের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি তুলে ধরছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন এবং লজিস্টিকস প্রযুক্তি।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস (আইওটি), স্মার্ট ফ্যাক্টরি এবং পরিবেশবান্ধব ও টেকসই প্যাকেজিংসহ চার হাজারের বেশি প্রযুক্তিনির্ভর সমাধান প্রদর্শন করা হচ্ছে।

নিরাপদ খাদ্য ও রপ্তানিতে গুরুত্ব

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের লক্ষ্য শুধু কাঁচাপণ্য বিক্রি করা নয়; বরং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের মান ও মূল্য বাড়ানো। একই সঙ্গে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পরিসর বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, শুধু উৎপাদনের পরিমাণ বাড়ালেই হবে না, উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করাও জরুরি। নিরাপদ খাদ্যকে তিনি শুধু স্বাস্থ্যগত বিষয় হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত বলে উল্লেখ করেন।

প্রদর্শনীর মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করছেন আয়োজকরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইসিসিবিতে শুরু বাপা ফুডপ্রো এক্সপো, অংশ নিচ্ছে ২৭ দেশের দুই শতাধিক ব্র্যান্ড

বিস্তারিত কমেন্টে