রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্সের একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের টানা চেষ্টায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরের ওই শোরুমে অগ্নিকাণ্ডের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণ কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও তিনটি ইউনিট সেখানে যুক্ত হয়। প্রায় দুই ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
kalprakash.com/IM